1. live@thedailysamsajseba.online : thedailysamsajseba.online : thedailysamsajseba.online
  2. info@www.thedailysamsajseba.online : - :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বরগুনা জেলার আমতলী উপজেলায় জমি জমা নিয়ে বিরোধে পাল্টা-পাল্টি মামলায় অ্যাসিড মারার অভিযোগ এনে সংবাদ সম্মেলন বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনার জেলার আমতলীতে জামাইয়ের ফাঁদে পরে শ্বশুর-শাশুড়ি ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বরগুনায় ইসলামি আন্দোলন আমতলীর মেয়র প্রার্থী কামরুজ্জামানের বিরুদ্ধে শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ বরগুনা জেলার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষতি খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও মতবিনিময় মাদক আসক্ত ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন ‎ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, নরসিংদী জেলার কার্যালয় শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে



রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:নরসিংদীর রায়পুরায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে* উপজেলার পান্থশালা এলাকায় অবস্থিত আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট মজুদসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।এ সময় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ভবিষ্যতে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট