1. live@thedailysamsajseba.online : thedailysamsajseba.online : thedailysamsajseba.online
  2. info@www.thedailysamsajseba.online : - :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বরগুনা জেলার আমতলী উপজেলায় জমি জমা নিয়ে বিরোধে পাল্টা-পাল্টি মামলায় অ্যাসিড মারার অভিযোগ এনে সংবাদ সম্মেলন বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনার জেলার আমতলীতে জামাইয়ের ফাঁদে পরে শ্বশুর-শাশুড়ি ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বরগুনায় ইসলামি আন্দোলন আমতলীর মেয়র প্রার্থী কামরুজ্জামানের বিরুদ্ধে শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ বরগুনা জেলার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষতি খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও মতবিনিময় মাদক আসক্ত ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন ‎ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, নরসিংদী জেলার কার্যালয় শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে




কুষ্টিয়া জেলা প্রতিনিধি  : কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানী বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় তিনি বাজারে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, অবকাঠামোগত সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মো. আফজাল হোসেন চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, চাঁদামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তাদের আমলেও দোকানে দোকানে ও রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে। যারা চাঁদাবাজি করে, তারা কোনো দলের নেতা হতে পারে না। চাঁদাবাজদের যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে মাঠে নামতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, তাঁরা আশা করেছিলেন, দীর্ঘ ১৫ বছর নির্যাতনের শিকার হওয়ার পর সরকার ক্ষমতায় এসে জনগণের কল্যাণে কাজ করবে। কিন্তু সরকারি দল ও বিরোধী দলের ভোটের ব্যবধান খুব বেশি নয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিরাই জুলাই সনদ বাস্তবায়ন করবেন—এমন অঙ্গীকার করা হয়েছিল। অথচ জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দিয়ে নির্বাচিত সরকার এখন তাঁদের ওপরই আঘাত করছে বলে তিনি অভিযোগ করেন।

বক্তব্যে তিনি জুলাই যোদ্ধা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ তুলে ধরেন। এ ছাড়া কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগও করেন তিনি। এসব ঘটনার সমালোচনা করে আফজাল হোসেন বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে যেসব ঘটনা ঘটত, সেগুলোর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভালো হবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে তৃণমূলের মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং স্থানীয় সুধীজনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে আগামী ৩১ অক্টোবর কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নজরুল ইসলাম, নায়েবে আমির হাফেজ মো. মুর্শিদ আলম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান নাটোরী, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মাওলানা সাইফুর রহমান আল আমিন এবং খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুর রাজ্জাক।

সভায় সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল মমিন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট