1. live@thedailysamsajseba.online : thedailysamsajseba.online : thedailysamsajseba.online
  2. info@www.thedailysamsajseba.online : - :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বরগুনা জেলার আমতলী উপজেলায় জমি জমা নিয়ে বিরোধে পাল্টা-পাল্টি মামলায় অ্যাসিড মারার অভিযোগ এনে সংবাদ সম্মেলন বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনার জেলার আমতলীতে জামাইয়ের ফাঁদে পরে শ্বশুর-শাশুড়ি ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বরগুনায় ইসলামি আন্দোলন আমতলীর মেয়র প্রার্থী কামরুজ্জামানের বিরুদ্ধে শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ বরগুনা জেলার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষতি খোকসার বিলজানী বাজারে এমপি আফজাল হোসেনের গণসংযোগ ও মতবিনিময় মাদক আসক্ত ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন ‎ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, নরসিংদী জেলার কার্যালয় শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলার আমতলী উপজেলায় জমি জমা নিয়ে বিরোধে পাল্টা-পাল্টি মামলায় অ্যাসিড মারার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : মোঃ আরিফ হোসেন খান ,বরগুনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে




জমি জমা নিয়ে বিরোধে পাল্টা-পাল্টি মামলা। এবার অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন এক ভুক্তভোগী নারী।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চাওড়া ইউনিয়নের ঘটখালী মৌজায় আমতলী পৌর এলাকার ১নং ওয়ার্ডের বাসিন্দা আফরোজা খানম পারুল।

সংবাদ সম্মেলনে পারুল বলেন, মামলা তুলে না নিলে তাকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়া হবে। ঘর থেকে বের হলেই মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

পারুলের ভাষ্য অনুযায়ী, ২ একর ৪৮ শতাংশ জমি নিয়ে বিরোধটা নতুন নয়। ২০১৬ সাল থেকে এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। তার শ্বশুর সামসুল হক খলিফার জমি নিয়ে ফুফু শাশুড়ি জয়নব বিবির পরিবারের সঙ্গে এই বিরোধ।

গত ৫ অক্টোবর ২০২৬ সেই মামলায় রায় হয়। রায়ের বিরুদ্ধে গত ১ নভেম্বর ২০২৬ আপিল করেন সাইফুল খলিফা। আদালত আপিল আমলে নিয়ে আগামী ১০ জানুয়ারি ২০২৭ শুনানির দিন ধার্য করেছেন। বিষয়টি এখনো আদালতের হাতেই রয়েছে।

পারুলের অভিযোগ, আদালতের প্রক্রিয়া চলার মধ্যেই গত ৪ নভেম্বর ২০২৬ বিরোধীয় জমিতে পেশি শক্তি ব্যবহার করে ঘর তোলা হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ এসে সেই ঘর সরিয়ে দেয় এবং ফের ঘর না তুলতে নিষেধ করে।

কিন্তু পুলিশের সেই নিষেধ মানা হয়নি। গত শুক্রবার জুমার নামাজ চলার সময় আবারও একই জমিতে ঘর তোলা হয়েছে বলে তিনি দাবি করেন।

এই ঘটনায় তিনি গত ৮ নভেম্বর ২০২৬ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি প্রতিরোধ আইনে মামলা করেন। মামলায় জসিম হাওলাদারকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে নিয়ে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন।

পারুলের দাবি, মামলা করার পর থেকেই তার ওপর চাপ বেড়েছে।

তার ভাষায়, “মামলা তুলে নিতে বলছে। রাজি হইনি বলে এখন অ্যাসিড মারার হুমকি দিচ্ছে। ঘর থেকে বের হতে দিচ্ছে না।”

তিনি আরও বলেন, ঘটনা ধামাচাপা দিতে গত ৯ নভেম্বর ২০২৬ তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে। লতিফ মোল্লাকে বাদী করে তাকে সহ ৮ জনের বিরুদ্ধে সেই মামলা করা হয়। তার দাবি, মামলাটি মিথ্যা।

সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন সাইফুল খলিফা, সোবাহান খলিফা, মাসুদ রানা, আছিয়া বেগম, রাশিদা বেগম ও আয়শা বেগম।

অভিযোগের বিষয়ে জসিম হাওলাদার বলেন, ৫ অক্টোবর ২০২৬ তাদের পক্ষে আদালতের রায়ের পরে তিনি ঘর নির্মাণ করেছেন ঠিকই, তবে কাউকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেননি।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। অ্যাসিড হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট